প্রতিষ্ঠান প্রধানের বার্তা
সবুজ শ্যামলে ভরা শস্যের সমৃ্দ্ধি দিয়ে ঘেরা বলুয়ার লালিত কন্যা, মুক্তিযোদ্ধা সহ বহু কৃত্তী সন্তানের জননী সাংস্কৃতি মনা- মহিষাডাংগা গ্রামের ঐতিহ্যবাহী মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আমি গর্বিত। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শ্রদ্ধেয় স্বর্গীয় কার্তিক চন্দ্র সরকারের বিদেহী আত্মার শান্তি কামনা করি। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিদ্যালয়ের শ্রী বৃদ্ধির জন্য সহযোগিতা সহ পরামর্শ দান করেছেন বা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাই, বিদ্যালয়ের সুদক্ষ শিক্ষক- কর্মচারীবৃন্দ সহ প্রাক্তন শিক্ষার্থী এলাকার সুধীজনদের যারা পাঠদান, খেলাধূলা, বিতর্ক অনুষ্ঠান, সংস্কৃতি অনুষ্ঠান, সহ প্রাকৃতিকব বিপর্যয় মোকাবিলা, বাল্যবিবাহ রোধ, ডেঙ্গু, করোনা ভাইরাস মোকাবেলায় সার্বক্ষনিক সহযোগীতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সুদক্ষ সুযোগ্য যুগ উপযোগী নাগরিক গড়ে তোলায় এবং বিদ্যালয়ের মান সমুন্নত রাখায় নিবেদিত প্রান। প্রতিষ্ঠানটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করার মানসে তথ্যের আদান, প্রদান পরামর্শ ও সমালোচনাকে সার্বজনীন করার লক্ষ্যে তথা সরকার বাহাদূরের ডিজিটাল সোনার বাংলা গড়ার জন্য আমাদের নিজস্ব ওয়েব সাইট খোলা হয়েছে। দেশবাসীর পরামর্শ ও সমালোচনা সাদরে গৃহীত। আমাদের বিদ্যালয়টির পরিবেশকে শিক্ষাবান্ধব পরিনত করার জন্য নিজস্ব অর্থায়নে ভৌত কাঠামো উন্নয়ন বৃক্ষরোপন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ বিভিন্ন সহপাঠক্রম কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের হাতে গড়া শিক্ষার্থীরা বিভাগীয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার অর্জনসহ সারা বাংলাদেশের বিভিন্ন কাজের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত আছে। আমাদের দ্বারা পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবস উদযা্পন এলাকাবাসীকে মনোরঞ্জন করে আসছে। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার । একজন গুনী ও আলোকিত মানুষ হতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নাই । তারই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষাবান্ধব সরকার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকল্পে বদ্ধপরিকর,আর সেকারনে স্মার্ট ওয়েব সাইটের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয় সর্বদাই নিবেদিত । বিজ্ঞানের এ চরম উৎকর্ষের যুগে গুনগত শিক্ষা প্রদান তথ্য ও প্রযুক্তির বিস্তরন এবং বিদ্যালয়ের যাবতীয় শিক্ষা পরিসেবার ওয়েবসাইটটি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানউন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে আমি মনে করি। অভিভাবক সুধীজন সকলের সহযোগীতা ও পরামর্শ কামনা করে পরিশেষে একটি বানী “ শিক্ষাই যদি জাতির মেরুদন্ড হয় তাহলে আমি বলব শিক্ষকরাই সেই জাতির কারিগর এবং মেরুদন্ডের মজ্জা ” সে কারনে শিক্ষকের মান-সম্মান ও জীবন যাত্রার মান সমুন্মত রাখার জন্য সরকার বাহাদুুরের সুদৃষ্টি আহব্বান করছি।
অবশেষে মহান সৃষ্টিকর্তার কাছে বিদ্যালয়ের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে, পরিচালনা পর্ষদসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।
