Style Options
মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠানের কিছু খন্ড চিত্র  |  

মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন ৩নং কুল্যা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের মহিষাডাংগা গ্রামে মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত মহিষাডাংগা গ্রামের স্বর্গীয় কার্ত্তিক চন্দ্র সরকার মহাশয়ের উদ্যেগে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় গত ইং ০১-০১-১৯৯১ তারিখে বিদ্যালয়টি স্থাপিত হয়। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের দানকৃত .৩৬ শতক জমির উপরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত নানা প্রতিকুলতা অবস্থার মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় কার্ত্তিক চন্দ্র সরকারের ঐকান্তিক চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, অধীর আগ্রহ এবং আন্তরিকতার কারনে অনেক ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে ০১-০১-১৯৯৫ তারিখে বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় এবং ০১-০১-১৯৯৭ তারিখে এম,পি, ভূক্ত হয়। ধারা বাহিক ভাবে বিদ্যালয়টি ৩০-০৪-২০০২ ইং তারিখে বিজ্ঞান শাখার  অনুমোদন, ০১-০২-২০০২ ইং তারিখে  বানিজ্য শাখার অনুমোদন, ১৪-০২-২০১১ ইং তারিখে কৃষি বিভাগের অনুমোদন , ২৫-০৮-২০০৩ ইং তারিখে কম্পিউটার বিভাগের অনুমোদন পায়। বিদ্যালয়টি অত্র এলাকার মাধ্যমিক স্তরের শিক্ষা বিস্তারে এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করিতেছে। যে কারনে অনেক দুর দুরান্ত থেকে শিক্ষার্থীরা বাধা বিপত্তি উপেক্ষা করে আন্তরিক টানে শিক্ষা লাভের উদ্দেশ্যে বিদ্যালয়ে ভর্তি হয় এবং সুনামের সহিত ভাল রেজাল্ট নিয়ে পাঠ সমাপ্তে অন্যত্র যায়। বিদ্যালয়টি জে, এস,সি এস,এস,সি পরীক্ষার ফলাফলে একাধিক ভাবে উদ্দীপনা পুরষ্কার প্রাপ্ত হিসাবে বিবেচিত হইয়াছে। শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টিতে আধুনিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, এবং অভিভাবকদের সমন্বয় নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী  এবং অভিভাবকদের আগ্রহী করে তোলা হয়। যাহা অন্য বিদ্যালয় ছাড়া ভিন্ন। প্রতিষ্ঠাকাল হইতে অদ্যাবধি বিদ্যালয়টি ক্রমশঃ উন্নতি অগ্রগতির দিকে ধাবিত হইতেছে। উন্নতির ধারা অব্যাহত থাকলে বিদ্যালয়টি অত্র এলালকার সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হইবে তাহাতে কোন সন্দেহ নাই। বিদ্যালয় সংলগ্ন একটি বিশাল আয়তনের খেলার মাঠ আছে। প্রতি বছর বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপনে মাঠের গুরুত্ব অপরিসীম। তাছাড়া আন্তঃস্কুল খেলাধুলা সহ বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন <